জ্ঞান আলোক কন্টিনিউয়ালস

জীবনের অনেকগুলো অধ্যায় এমন যার কাজ বা প্রয়োগ হয়ত নিয়মিতভাবে সময় বেঁধে হওয়ার নয় কিন্তু তা চলমান ও প্রক্রিয়াধীন- কখনও বন্ধ হওয়ার নয়। যেমন, জ্ঞান অর্জন‍‍: জ্ঞান অর্জনের যাত্রা, অবশ্যম্ভাবীভাবে, সময় বেঁধে নিয়মিত হয়ত নয়, কিন্তু তা থেকে বের হওয়ার কি কোন উপায় আছে? তা এক চলমান প্রক্রিয়া।

একই রূপ ব্যাপার আমাদের চরিত্র, আত্মশুদ্ধি ইত্যাদির ক্ষেত্রেও। আমরা সর্বদা ও আমৃত্যু এগুলোর উন্নয়নে নিযুক্ত। এগুলোর নানান যে ম্যানিফেস্টেশন আছে, তা যেন সুন্দরতর হয়, সে লক্ষ্যে সজাগ ও ইনভেস্টেড আমরা।

অতীব গুরুত্বপূর্ণ এ ধরনের কিছু চলমান বিষয়ে গতির সঞ্চার করতে জ্ঞান আলোক কন্টিনিউয়ালস-এ বিভিন্ন অধ্যয়ন সামগ্রী, ওয়ার্কিং মডেল, ফ্রেমওয়ার্ক, আইডিয়া, ফান্ডরেইজিং ইত্যাদি আনীত হবে ইনশাআল্লাহ।

জ্ঞান আলোক কন্টিনিউয়ালসের ক্ষেত্র

অধ্যয়ন

সাদাক্বাহ

আখলাক

তাযকিয়া

মুসলিম লাইফস্টাইল